গ‌্যাসের দাম: চুলায় দুই ধাপে বাড়ছে ৩০০ টাকা

বিভিন্ন পক্ষের বিরোধিতার মধ‌্যেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার, যা কার্যকর হবে মার্চ ও মে মাসে দুই ধাপে।

আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতোদিন ছিল যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকা

বিইআরসি

আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

আর যানবাহনে ব‌্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে হবে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা; ১ জুন থেকে হবে ৪০ টাকা।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক গণবিজ্ঞপ্তিতে গৃহস্থালি ও সিএনজিসহ বিদ্যুৎ, সার ও শিল্প খাতেও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

উৎসঃ বিডিনিউজ

0 comments: