ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে লন্ডন যেতে পারলেন না সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
শফিক রেহমানের ব্যক্তিগত সহকারী হরিপদ দাস জানান, অসুস্থ স্ত্রীকে দেখতে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শফিক রেহমানের লন্ডন যাওয়ার কথা ছিল। তিনি বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ শফিক রেহমানকে যেতে দেয়নি। এরপর তিনি বাসায় চলে আসেন।
![]() |
| শফিক রেহমান—ফাইল ছবি |
তিনি আরও জানান, শফিক রেহমানের বিদেশে যেতে কোন নিষেধাজ্ঞা নাই। এছাড়া গ্রেফতারের পর জব্দ করা তার পাসপোর্টটিও কর্তৃপক্ষ তিন দিন আগে ফেরত দিয়েছে।
এদিকে, শফিক রেহমানকে বিদেশে যেতে না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় শফিক রেহমানকে গত বছরের ১৬ এপ্রিল গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর ৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
সুত্রঃ সমকাল


0 comments: