তাসকিন কেঁদেছেন কাঁদিয়েছেন

কেঁদে ফেললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। বৃদ্ধাশ্রমে থাকা অন্যের বয়স্ক বাবা-মা'দের সাথে দেখা করে উপহার তুলে দেন তাসকিন। তাদের সাথে কথোপকথনের এক পর্যায়ে অশ্রু ধরে রাখতে পারেন নি বাংলাদেশ ক্রিকেটের এই স্পিড স্টার।

কেঁদেছেন কাঁদিয়েছেন তাসকিন। রাজধানীর আগারগাঁয়ের প্রবীণ হাসপাতালে থাকা প্রায় ৫০ জন বয়স্কদের মাঝে উপহার বিতরণ করেন তিনি। এ সময় সমাজের বৃত্তবানদের বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া কথা জানান তাসকিন।

তাসকিন আহমেদ

চোখের জ্যোতি আগের মতো প্রখর নয়। বয়সের ভারে সব কিছুই যেন আবছা। তার পরেও অগ্নি দৃষ্টি প্রিয় পরিবার আর সন্তানের জন্য। কিন্তু নির্মম বাস্তবতা পরিবারের বন্ধনে নেই বাবা-মা'র প্রিয় সন্তানকে।

কাছ থেকেও যেন তারা এখন দুর বহু দুরে। তাদের এই জীবন সন্ধিক্ষণে ভিন্ন মাত্রার আনন্দের উপলক্ষ্য দিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

তার বাবাকে নিয়ে আসেন বৃদ্ধাশ্রমে থাকা এই বাবা-মাদের জন্য বিশেষ উপহার। ক্রিকেট সমর্থকদের চোখে তাসকিন নামক স্বপ্ন সারথিকে কাছে পেয়ে সব কষ্ট যেন নিমিষেই ভুলে গেলেন তারা।

নিজ সন্তানের মতো তাসকিনকে কাছে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেন নি এই মা। বল হাতে ক্ষিপ্রো তাসকিনও হেরে যান এই মায়ের প্রচন্ড ভালবাসার কাছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেন, 'ছেলে মেয়ে বিয়ে করার পর মা বাবাকে ভুলে গেছে, একথাগুলো বলে তারা যখন আবেগ প্রকাশ করেছেন, তাদের সাথে আমিও আমার আবেগ ধরে রাখতে পারিনি।

এর আগেও বিভিন্ন সময়ে তাসকিন অসহায়দের পাশে দাড়ানোর দৃষ্টান্ত রেখেছেন। সন্তানের এমন কার্যক্রমে সমর্থন দেয় তার পরিবার।

তাসকিনের বাবা আব্দুর রশিদ বলেন, 'আমার ছোট্ট তাসকিনটার চোখে পানি এসে গেছে মুরুব্বিদের পাশে থেকে। সন্তান কি জিনিস এখন তা উপলব্ধি করা যাচ্ছে।

প্রবীন হিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতিকুর রহমান বলেন, 'প্রবীনরা সম্মানিত হয়েছেন, তারা খুব খুশি হয়েছে এবং তারা প্রান ভরে সবাই দোয়া করেছেন তাসকিনের শারিরীক মানসিকভাবে সুস্থ থাকার জন্য।'

মা-বার প্রতি তাসকিনের অগাধ ভালবাসা। তাই নাকি নিজ আবেগ সংযত করতেই বিদেশের মাটিতে থাকা অবস্থায় বাবা-মার সাথে ভিডিও কল থেকে বিরত থাকেন তাসকিন।

তবে, এই বাবা-মাদের বুক চাপা কষ্টের মাঝে তাসকিনের ঘন্টাখানিকের উপস্তিস্থি মুখ ভরা হাসি ফুটিয়েছে। মাঠের ক্রিকেটে নিজেকে উজার করে দেয়া তাসকিন।

মাঠের বাইরে এমন আন্তরিকতা দেখিয়ে সমাজের বৃত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন। বৃদ্ধাশ্রমে জীবনের উপসংহারে থাকা এই মানুষগুলো পাশে যেন দাড়ায় সবাই।




0 comments: