নিলামে উঠছে হিটলারের ব্যবহার করা টেলিফোন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ব্যবহৃত ঐতিহাসিক টেলিফোনটি নিলামে উঠতে যাচ্ছে। ফোনটি নিলাম করছে ম্যারিল্যান্ডের একটি অকশন হাউজ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দুই বছর এটি ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন হিটলার

নিলামে টেলিফোনটির সর্বনিম্ন মূল্য এক লাখ ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে, নিলাম প্রতিষ্ঠান আলেক্সান্ডার হিস্টোরিকাল অকশন। ১৯৫৬ সালে বার্লিন বাঙ্কার থেকে এই লাল রংয়ের টেলিফোনটি উদ্ধার করা হয়। 

জার্মানি আত্মসমর্পণ করার পর সোভিয়েত সেনারা এটি ব্রিটিশদের হাতে তুলে দেয়। এই টেলিফোনে নাজি পার্টির নাম এবং পেছনে হিটলারের নাম খোদাই করা রয়েছে।

টেলিফোনে নাজি পার্টির নাম এবং পেছনে হিটলারের নাম খোদাই করা রয়েছে

 নিলাম কর্মকর্তা বিল প্যানাগোপুলাস এই ফোনকে 'ডিভাইস অব ডিস্ট্রাকশন' বলে অভিহিত করেন। 

তিনি বলেন, ‘এই টেলিফোন ব্যবহার করেই অনেক স্থানে হত্যার নির্দেশ দেন হিটলার।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দুই বছর এটি ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন হিটলার। 

প্রসঙ্গত, জার্মানির এই নাজি নেতা হিটলারের ফোনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিমেন্স। 

 সূত্র বিবিসি

0 comments: