আখনি বিরিয়ানি বেশ জনপ্রিয় একটি খাবার। সাধারণত গরু, খাসি বা মুরগির মাংস দিয়ে এই খাবারটি তৈরি করা হয়।
বিরিয়ানির পরিবর্তে খাসির মাংস দিয়ে আখনি পোলাও তৈরি করতে পারেন। আখনি পোলাও তৈরি করতে বিরিয়ানির মতো ঝামেলা পোহাতে হবে না। আজ তাহলে জেনে নেওয়া যাক এই রেসিপিটি।
উপকরণ:
৩০০ গ্রাম হাড়সহ খাসির মাংস
২ কাপ পোলাওয়ের চাল
১ লিটার পানি
১ টেবিল চামচ আদা
১টি ছোট পেঁয়াজ
লবণ
১টি ছোট আলু
১/২ কাপ মটরশুঁটি
১ টেবিল চামচ গরম মশলা
১০০ গ্রাম টকদই
পুদিনা পাতা কুচি
প্রণালী:
১। প্রেশার কুকারে খাসির মাংস, লবণ, অর্ধেকটা পেঁয়াজ কুচি, আদা কুচি এবং এক কাপ পানি দিয়ে চুলায় দিন। ৪টি শিস দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
২। এবার চুলায় প্যান দিন। তেল গরম হয়ে এলে এতে এক চিমটি গরম মশলা, আলু কুচি, গাজর কুচি, মটরশুঁটি এবং টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩। সিদ্ধ করা মাংস সবজির মধ্যে দিয়ে দিন। এতে লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
৪। চাল সবজির মিশ্রণে দিয়ে দিন। চালটি পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
৫। পোলাও উচ্চ তাপে কিছুক্ষণ রান্না করুন। পানি শুকিয়ে গেলে চুলা কমিয়ে দিন।
৬। অল্প আঁচে এটি ১০ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার আখনি পোলাও।
৭। পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আখনি পোলাও। পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে।
সূত্র: গেট কারিড


0 comments: