![]() |
| ক্লোয়ি ব্রিজওয়াটার ও তার বাবা অ্যান্ডি ব্রিজওয়াটার |
ক্লোয়ি ব্রিজওয়াটার নামের ৭ বছরের বালিকা গুগলে চাকরি করার জন্য আবেদনপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান সুন্দর পিচাইয়ের কাছে। আর সেই আবেদনপত্রে সাড়াও দিয়েছেন স্বয়ং পিচাই।
‘ডিয়ার গুগল বস’ দিয়ে শুরু করে ক্লোয়ি লিখেছে, সে বড় হয়ে গুগলে চাকরি করতে চায়। আবেদনে নিজের দক্ষতার উল্লেখ করে সে লিখেছে, ‘আমি কম্পিউটার পছন্দ করি এবং আমার একটা ট্যাবলেটও আছে, যেটাতে আমি গেম খেলি।’ তাছাড়া চকলেট কারখানায় চাকরি ও অলিম্পিক সাঁতারে অংশ নিতে আগ্রহের কথাও জানিয়েছে ক্লোয়ি।
জবাবে পিচাই লিখেছেন, ‘চিঠির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে তুমি কম্পিউটার আর রোবোট পছন্দ কর আর আমি আশা করি তুমি প্রযুক্তির সম্পর্কে শেখা অব্যাহত রাখবে। আমি মনে করি তুমি কাজ করা চালিয়ে যাও আর তোমার স্বপ্নের পেছনে ছুটতে থাক, তুমি তোমার মনে যা ঠিক করে রাখবে সবই অর্জন করতে পারবে।’
পিচাই আরও লেখেন, ‘তুমি যখন স্কুল জীবন শেষ করবে, তখন তোমার চাকরির আবেদন পাওয়ার আশায় থাকবো! তুমি এবং তোমার পরিবারের সবার প্রতি শুভ কামনা।’
দুটি চিঠিই সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রকাশ করেছেন ক্লোয়ির বাবা অ্যান্ডি ব্রিজওয়াটার।
সূত্র: সিএনএন, বিজনেস ইনসাইডার


0 comments: