গুগল ক্রোমে অটোফিল বন্ধ করুন

নিয়মিত দেখা ওয়েবসাইটগুলোতে লগ-ইন তথ্য (ইউজার নেম, ই-মেইল, পাসওয়ার্ড) বারবার না লিখে সেগুলো সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে। 

ফলে পরবর্তী লগ-ইনে আবার নতুন করে ইউজার নেম, পাসওয়ার্ড বা ই-মেইল ঠিকানা দিতে হয় না। এই সুবিধার নাম অটোফিল। 

এতে কম সময় লাগলেও ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকে যায়। মোটকথা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এটি হুমকি।

যা করবেন: তথ্যের নিরাপত্তা জোরদার করতে গুগল ক্রোমের অটোফিল সুবিধা বন্ধ করে রাখা উচিত। সুবিধাটি গুগল ক্রোম ব্রাউজারে বন্ধ করতে প্রথমে ব্রাউজার চালু করে নিন। 

ব্রাউজার চালু হলে ওপরে ডান দিকের কোনার মেনুতে ক্লিক করে সেখান থেকে Settings মেনুতে ক্লিক করুন। 

অথবা ব্রাউজারের ঠিকানা লেখার জায়গা বা অ্যাড্রেসবারে chrome://settings লিখে এন্টার করুন চাপুন। 

এবার Show advanced settings… লিংকে ক্লিক করুন। এটি করলে বাকি সব সেটিংস খুলে যাবে। এরপর পাতার একটু নিচের দিকে এসে Passwords and forms বিভাগ খুঁজে নিন। 

এখানে থাকা Enable Autofill to fill out web forms in a single click এবং Offer to save your web passwords অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন। 

এবার সেটিংস ট্যাব বন্ধ করে লগ-ইন করা যায় এমন ওয়েবসাইট ভিজিট করে দেখুন, অটোফিল তথ্য আর দেখাবে না।

রাকিবুল হাসান

0 comments: