এক পা নিয়েই ক্রিকেট খেলে যাচ্ছেন সাদ্দাম

এক পা নেই এরপরও হারাননি মনোবল। শারীরিক অক্ষমতাও দমাতে পারেনি নাটোরের সাদ্দামকে। অন্য দশজনের মতো স্বাভাবিকভাবে না পারলেও নিয়মিতই খেলছেন ক্রিকেট।

সহায়তার হাত বাড়ালে সাদ্দাম আরও ভালো খেলবে বলে আশা স্থানীয়দের। এরই মধ্যে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

ছোটবেলা থেকেই স্বপ্ন ক্রিকেট খেলার। কিন্তু তাতে বাঁধা হয়ে দাড়ায় সড়ক দুর্ঘটনা, কেটে ফেলতে হয় একটি পা। বলছি, নাটোর সদর উপজেলার জংলী গ্রামের সরোয়ার হোসেন সাদ্দামের কথা।

অদম্য ইচ্ছা আর জংলী ইসলামীয়া ক্রিকেট টিমের সহায়তায় আবারও স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন সাদ্দাম। 

স্বাভাবিক খেলোয়ারের মতো এক পা দিয়ে খেলেও জিতিয়ে যাচ্ছেন দলকে। করছেন উইকেট কিপিংও।

প্রশিক্ষনের ব্যবস্থা ও সরকারের পৃষ্ঠপোষোকতা পেলে সাদ্দাম আরো ভালো খেলবে বলে আশা, তার সহযোদ্ধাদের।

সূত্র : চ্যানেল ২৪