ব্যাভিচার সম্পর্কে তিনটি হাদিস


ইয়াহইয়া ইবন বুকায়র (রা.) যায়দ ইবন খালিদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল (সা.) অবিবাহিত ব্যভিচারী সম্পর্কে একশ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসনের নির্দেশ দিয়েছেন। 

(সহীহ বুখারি : অধ্যায় শাহাদাত, হাদিস নাম্বার : ২৪৭৩)

আদম (রহ.) আবূ হুরায়রা ও যায়দ ইবন খালিদ জুহানী (রা.) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন যে, এক বেদুঈন এসে বলল, ‘ইয়া রাসূল (সাঃ)! আল্লাহর কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন।’ তখন তাঁর প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল, ‘সে ঠিকই বলেছে, হ্যাঁ, আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক ফয়সালা করুন। ’ 

পরে বেদুঈন বলল, ‘আমার ছেলে এ লোকের বাড়িতে মজুর ছিল। তারপর তার স্ত্রীর সাথে সে যিনা করে। ’ 

লোকেরা আমাকে বলল, ‘তোমার ছেলের উপর রাজম (পাথর মেরে হত্যা) ওয়াজিব হয়েছে। ’ তখন আমি আমার ছেলেকে একশ’ বকরি এবং একটি বাদির বিনিময়ে এর কাছ থেকে মুক্ত করে এনেছি। 

পরে আমি আলিমদের কাছে জিজ্ঞাসা করলে তারা বললেন, ‘তোমার ছেলের উপর একশ’ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে। ’ সব শুনে নাবী (সাঃ) বললেন, ‘আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেকই ফয়সালা করব। 

বাদী এবং বকরীপেল তোমাকে ফেরত দেওয়া হবে, আর তোমার ছেলেকে একশ’ বেত্রাঘাত সহ এক বছরের নির্বাসন দেওয়া হবে। ’ 

আর অপরজনকে বললেন, ‘হে উনাইস, তুমি আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর কাছে যাবে (এবং সে স্ত্রী যতি স্বীকার করে) তাকে রাজম করবে। ’ উনাইস তার কাছে গেলেন এবং তাকে রাজম করলেন। (সহীহ বুখারি, অধ্যায় : সন্ধি হাদিস নাম্বার : ২৫১৬)

ইসমাঈল ইবন আব্দুল্লাহ (রহ.) আব্দুল্লাহ ইবন উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ইহুদীগণ রাসুলুল্লাহ (সা.) এর নিকট এসে জানাল তাদের একজন পুরুষ ও একজন নারী যিনা করেছে। 

তখন রাসুলুল্লাহ (সা.) তাদের জিজ্ঞাসা করলেন যে, তোমরা তাওরাতে রজম সম্পর্কে কি পাচ্ছ? তারা বলল, তাদের অপমান ও কশাঘাত করা হয়। 

আব্দুল্লাহ ইবন সালাম (রাঃ) বললেন, তোমরা মিথ্যে বলেছ। তাওরাতে অবশ্যই রজমের উল্লেখ রয়েছে। 

তারা তাওরাত নিয়ে এল এবং তা খুলল। আর তাদের একজন রজমের আয়াতের ওপর হাত রেখে দিয়ে তার আংশিক পাঠ করল। তখন আব্দুল্লাহ ইবন সালাম (রা.) বললেন, তোমার হাত উঠাও। 

সে তার হাত উঠালে দেখা গেল যে, তাতে রজমের আয়াত বিদ্যমান রয়েছে। 

তারা বলল, আব্দুল্লাহ ইবন সালাম সত্যই বলেছেন, হে মুহাম্মাদ! তাতে রজমের আয়াত সত্যই বিদ্যমান রয়েছে। 

তখন রাসুলুল্লাহ (সা.) তাদের উভয় সম্বন্ধে নির্দেশ করলেন এবং তাদের উভয়কে রজম করা হল। 

আমি দেখলাম, পুরুষটি নারীটির ওপর উপুড় হয়ে আছে। সে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করছে। 

(সহীহ বুখারি, অধ্যায় : কাফের ও ধর্মত্যাগী হাদিস নাম্বার : ৬৩৭৮)

0 comments: