বিশ্বের যে পাঁচ ক্রিকেটার বিয়ে করেছেন ভারতীয় কন্যাদের

স্পোর্টস ডেস্ক: 

বিভিন্ন সময় বিভিন্ন দেশে খেলতে গিয়ে সুন্দরীদের প্রেমে পড়েছেন বিশ্বের অনেক ক্রিকেটার। চলুন আজ জেনে নিই, এমন পাঁচজন ক্রিকেটারের কথা যারা বিয়ে করেছেন ভারতীয় কন্যাদের।

১. গ্লেন টার্নার এবং সুখবিন্দর কৌর বিয়ে করেন ১৯৭৩। বর্তমানে তারা বেশ সুখেই দিনযাপন করছেন।

২। শোয়েব মালিক এবং সানিয়া মির্জা বিয়ে করেন ২০১০
সালে। দুই দেশের রাজনৈতিক উত্তাপের কারণে শুরুর দিকে তাদের বিয়েটা বেশ আলোচিত হয়। তবে দু’জনার প্রেম কোনো বাধা না মেনে বিয়ে করে তারা বেশ সুখেই আছেন।

৩। শ্রীলঙ্কান স্পিনার সম্রাট মুত্তিয়া মুরালীধরন ২০০৫ সালে বিয়ে করেন ভারতের মাধিমালাকে। বর্তমানে তারা বেশ সুখেই দিন পার করছেন।

৪. মহসীন খান এবং রীনা রয় বিয়ে করেন ১৯৮৩ সালে। এই দম্পতিও ভারত পাকিস্তানের দুই বৈরী দেশের নাগরিক। কিন্তু ভালোবাসার টানে তারা এক হয়ে গেছেন।

৫. শন টেট এবং মাসুম বিয়ে করেন ২০১৪তে। দুর্দান্ত বলের গতি দিয়ে শন টেট মাঠ কাঁপালেও ভারতের মাসুমের প্রেমের কাছে ঠিকই ধরা পড়েছেন। ভারতে আইপিএল খেলতে এসে দুজনের সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে বিয়েও করেছেন দুজন।

0 comments: