ডিমে ডোবানো মিষ্টি বা ঝাল ফ্রেঞ্চ টোস্ট খুব দ্রুত তৈরি করা যায় বলে অনেকেই তা সকাল বা বিকেলের নাশতায় খান।
তবে যারা স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে ডিম খান না তাদের জন্য এই খাবারটি খাওয়ার কোনো উপায় নেই।
আসলেই কী তাই? চলুন দেখে নিই মাত্র ১৫ মিনিটে ডিম ছাড়াই ফ্রেঞ্চ টোস্ট তৈরির উপায়টি। এই টোস্ট কড়াইতে ভাজার বদলে সেঁকে নেওয়া হয় বলে তা সাধারণ ফ্রেঞ্চ টোস্টের চাইতে স্বাস্থ্যকরও বটে।
![]() |
| নাশতায় অনেকেরই পছন্দের খাবার ফ্রেঞ্চ টোস্ট। ছবি: সংগৃহীত |
উপকরণ:
- ৪ টুকরো পাউরুটি
- আধা কাপ ফ্রেশ ক্রিম
- সিকি কাপ গুঁড়ো চিনি
- ২ টেবিল চামচ ময়দা
- ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
- ২ টেবিল চামচ দুধ
- মাখন
প্রণালী:
১) ফ্রেশ ক্রিম, চিনি, ময়দা, কর্ন ফ্লাওয়ার এবং দুধ একটি বড় বাটিতে নিয়ে হুইস্ক করে নিন। মিহি ব্যাটার হবে। এটা সরিয়ে রাখুন।
২) পাউরুটির বাদামি অংশ কেটে বাদ দিন। প্রতিটি স্লাইস থেকে ৪টি ত্রিকোণ তৈরি করে নিন।
৩) একটি নন-স্টিক তাওয়া গরম করে নিন এবং ওপরে অল্প করে মাখন মাখিয়ে নিন।
৪) তৈরি করে রাখা ব্যাটারে ডুবিয়ে নিন পাউরুটির টুকরো। তাওয়ায় অল্প অল্প করে মাখন দিয়ে এগুলো সোনালি করে সেঁকে নিন।
ওপরে দারুচিনি গুঁড়ো এবং মধু ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এগলেস ফ্রেঞ্চ টোস্ট।
প্রতি টোস্টের পুষ্টিগুণ:
শক্তি- ৬৬ কিলো ক্যালোরি
প্রোটিন- ০.৭ গ্রাম
কার্বোহাইড্রেট- ৫.৯ গ্রাম
ফ্যাট- ৪.৩ গ্রাম
সূত্র: তারলা দালাল


0 comments: